
নিউজ ডেস্ক: গত ৫ জানুয়ারি ২০২৫, রবিবার কক্সবাজারের ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে এক হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ ও আলোচনায় মিলিত হন বাংলাদেশ ফাইটার মার্শাল আর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ আলোচনার সময় লায়ন খান আকতারুজ্জামান বলেন, "আজ আমি যতটুকু প্রতিষ্ঠিত হয়েছি, তা মহান আল্লাহ তায়ালার অশেষ দয়া, মা-বাবার দোয়া এবং ওস্তাদ জাহাঙ্গীর আলমের ভালোবাসা ও প্রেরণার জন্যই সম্ভব হয়েছে।" তিনি আরও বলেন, "আল্লাহ তায়ালা বাংলাদেশ ফাইটার মার্শাল আর্ট ক্লাবের সকল প্রশিক্ষক ও ছাত্রছাত্রীসহ সবাইকে ভালো রাখুন।"
এই সৌজন্য সাক্ষাৎ প্রমাণ করে, প্রশিক্ষণ ও মানবিক সম্পর্কের মেলবন্ধন কেবল ব্যক্তিগত উন্নতিই নয়, সামাজিক সৌহার্দ্য ও সেবামূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লায়ন খান আকতারুজ্জামান তাঁর বক্তব্যে ওস্তাদ জাহাঙ্গীর আলমের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্লাবের সাফল্য কামনা করেন।
বাংলাদেশ ফাইটার মার্শাল আর্ট ক্লাব ও লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের এই সংযোগ দেশের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করতে পারে বলে আশা করা হচ্ছে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.