
ঢাকা, ১৭ জুন ২০২৬ (বুধবার): রাজধানীর ৪৫ দিলকুশাস্থ জামান টাওয়ারে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে মেসার্স সুইজারল্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস.কে. মনিরুজ্জামান-কে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মানজনক পিন পরিয়ে সম্মাননা প্রদান করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
সম্মাননা গ্রহণ করে এস.কে. মনিরুজ্জামান কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন জাতীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা জানান।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.