
বাংলার নিউজ ৭১ ডেস্ক। স্টাফ রিপোর্টার, খুলনা
বাংলাদেশের অন্যতম প্রাচীন জ্ঞানকেন্দ্র খুলনার রতন সেন সোহরাওয়ার্দী উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী-তে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন লাইব্রেরীর লাইব্রেরীয়ান শ্যামল বাবু এবং বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উল্লেখ্য, উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী ১২ এপ্রিল ১৮৯৭ সালে খুলনার অফিসপাড়ায় প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানটি দীর্ঘ ১২৮ বছরেরও বেশি সময় ধরে জ্ঞানচর্চা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক অগ্রযাত্রার এক অমূল্য ভাণ্ডার হিসেবে কাজ করে আসছে। অসংখ্য পাঠক, গবেষক ও ছাত্রছাত্রী এখানে প্রতিনিয়ত জ্ঞান আহরণ করে থাকেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য (লাইফ মেম্বার নং-১২৫)। পাশাপাশি তিনি লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক এবং খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি লাইব্রেরীর বিভিন্ন সেকশন ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এসময় তিনি আবেগঘন কণ্ঠে বলেন—“এই লাইব্রেরী শুধু খুলনার নয়, বরং সমগ্র বাংলাদেশের একটি ঐতিহ্য। শত বছরের ইতিহাস-ঐতিহ্য ধারণ করে আজও এটি নতুন প্রজন্মকে আলোকিত করছে। এমন প্রতিষ্ঠানকে যুগোপযোগী রূপে আধুনিকায়ন করা আমাদের দায়িত্ব।
”লাইব্রেরীর লাইব্রেরীয়ান শ্যামল বাবু বলেন,
“লাইব্রেরীর উন্নয়ন ও পাঠক সেবায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজীবন সদস্য ও সমাজসেবকদের আন্তরিক সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা।”
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.