
বাংলার নিউজ ৭১ ডেস্ক
আজ শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ রাজধানীর উত্তরা ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে বিকাল ৪টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা–২০২৫। উদ্যোক্তা, শিক্ষাবিদ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মিলনমেলায় অনুষ্ঠানটি রূপ নেয় এক অনন্য প্রেরণার আসরে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ড. মো. আবু তারিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা।
এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর আজীবন সদস্য—আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান তাঁর বক্তব্যে সামাজিক দায়বদ্ধতা, মানসম্মত শিক্ষা এবং মানবিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বলেন,
“এমন সম্মেলন উদ্যোক্তাদের শুধু সম্মানিতই করে না, বরং তাদের সামনে ভবিষ্যতের পথচলার নতুন দিগন্ত উন্মোচন করে। সমাজ, দেশ এবং মানুষের কল্যাণে উদ্যোক্তাদের ভূমিকা আগামী দিনে আরও শক্তিশালী হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন—
“যে মানুষ সমাজের জন্য কাজ করেন, মানবিক উন্নয়নে অবদান রাখেন—তারাই প্রকৃত গুণীজন। আজকের এই সম্মাননা উদ্যোক্তা ও সমাজসেবীদের আরও অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানের আয়োজকরা লায়ন খান আকতারুজ্জামানের সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড এবং নেতৃত্বে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানান।
এই সম্মাননা গ্রহণ করে তিনি আয়োজক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্যোক্তা ও গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ পর্ব সম্পন্ন হয়। উপস্থিত সকল অতিথি এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ আয়োজনটির সফলতা বাড়িয়ে দেন, যা উদ্যোক্তাবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.