
নিজস্ব প্রতিবেদক | মতিঝিল, ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
রাজধানীর ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান এবং সামাজিক দায়বদ্ধতা পালনে অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হকি প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রাসেল খান বাপ্পিকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মতিঝিলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
মোঃ রাসেল খান বাপ্পি কেবল একজন সংগঠকই নন, তিনি দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। সাবেক এই আন্তর্জাতিক হকি খেলোয়াড় ও সাবেক জাতীয় অধিনায়ক মাঠের লড়াই থেকে শুরু করে সাংগঠনিক টেবিল—সর্বত্রই সফল। ক্রীড়াঙ্গনের প্রসারে এবং খেলোয়াড়দের অধিকার রক্ষায় তার নিরলস পরিশ্রমকে সম্মান জানাতেই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই পিন পরিয়ে দেওয়া হয়।
সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সদস্য মোঃ মুকুল হোসাইন নাসির এবং কেএস শামিম। উপস্থিত অতিথিবৃন্দ রাসেল খান বাপ্পির বর্ণাঢ্য ক্রীড়া জীবন ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন এবং তার আগামী দিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাসেল খান বাপ্পি তরুণ ক্রীড়াবিদদের জন্য এক অনুপ্রেরণার নাম। তার দক্ষ নেতৃত্বে ক্লাবটি মাঠের লড়াইয়ে যেমন উজ্জ্বল স্বাক্ষর রাখছে, তেমনি শৃঙ্খলার দিক থেকেও অনন্য উচ্চতায় পৌঁছেছে। ক্রীড়াঙ্গনে আধুনিকতা ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিতে তার ঐকান্তিক প্রচেষ্টা তাকে এই বিশেষ সম্মানের দাবিদার করে তুলেছে।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি আজাদ স্পোটিং ক্লবের সহ- সভাপতি ও বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.