
অনলাইন ডেস্ক
আসন্ন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচন উপলক্ষে আয়োজিত হলো প্রার্থীদের পরিচিতি সভা, ডিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। “স্পেশাল হারমনি নাইট” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে প্রার্থীদের সঙ্গে ভোটারদের সরাসরি পরিচিতি ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি তার বক্তব্যে ঐক্য, সৌহার্দ্য ও সুস্থ নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন এবং আবাসন খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সার্বিকভাবে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠান নির্বাচনকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি এবং অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.