
স্টাফ রিপোর্টার
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর নবনিযুক্ত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ-এর বর্ষ পরিকল্পনা ২০২৬-২০২৭-এর আওতায় ক্লাব সভাপতি (President), সচিব (Secretary) ও কোষাধ্যক্ষের (Treasurer) দায়িত্ব, কর্তব্য এবং কার্যপরিধি বিষয়ে PST (President, Secretary & Treasurer) Training এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ভবনের লায়ন্স ক্লাব কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ক্লাব পরিচালনা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সেবামূলক কার্যক্রমের পরিকল্পনা, সদস্য উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং লায়ন্স ইন্টারন্যাশনালের নীতিমালা অনুসরণে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ ক্লাবগুলোর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি সদস্যদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবসেবার মানসিকতা জোরদার করবে।
প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের মহাসচিব লায়ন আব্দুল্লাহ খালিদ, লায়ন মো. শফি কাওসার এবং লায়ন আসাদুজ্জামান দোলন।
প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ বলেন, লায়ন্সের মূল লক্ষ্য হলো স্বেচ্ছাসেবকদের ক্ষমতায়ন করা, যাতে তারা নিজ নিজ এলাকায় মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা, মানুষের প্রয়োজন পূরণ, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রীতি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, লায়ন্সের স্বপ্ন হলো সেবার মাধ্যমে একটি উন্নত ও মানবিক বিশ্ব গড়ে তোলা।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান এবং GET কো-অর্ডিনেটর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বলেন, দক্ষ নেতৃত্ব ও সুসংগঠিত ক্লাব পরিচালনার মাধ্যমে লায়ন্সের মানবসেবামূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ নতুন নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আনিস, ক্যাবিনেট সেক্রেটারি নাদিরা বেগম মল্লিকা এমজেএফ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মো. মাহবুবুল হুদা, জোন চেয়ারপার্সন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, ফরমাল অ্যাকসেশন সেরিমনি কমিটির কো-চেয়ারম্যান শেখ আবু আরিফ ফেরদৌস কল্লোল, লায়ন এম. সরোয়ার জাহান সোহেল, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন শারমিন নাছিমা বানু, লায়ন আবুল বাশার মিন্টু এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক শেখ শরিফ উদ্দিন মিঠুসহ ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের লায়ন নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভা আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.