
দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতের অন্যতম শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১০ জুন ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে রানার ট্রেড পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুদাবা তাজিনের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ে অংশ নেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। এ সময় ব্যবসা, বিনিয়োগ, সমাজসেবা, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আইবিএফবির দুই দশকের পথচলা, সাফল্য ও অর্জন নিয়ে একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, স্মারক ফটোসেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা আইবিএফবির দীর্ঘ দুই দশকের অবদান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বেসরকারি খাতের উন্নয়নে আইবিএফবির অবদানকে বিশেষভাবে তুলে ধরেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.