
ঢাকা, ১৬ জুন ২০২৬ (মঙ্গলবার): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব সোহেল খানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমাজসেবা, মানবকল্যাণ, যুব উন্নয়ন এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটি, ডিস্ট্রিক্ট ৩১৫-এ১-এর চার্টার প্রেসিডেন্ট লায়ন জি. এম. হাফিজুর রহমান এমজেএফ।
সৌজন্য সাক্ষাৎ শেষে সোহেল খানকে সম্মাননার নিদর্শন হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় তিনি বলেন, সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সঙ্গে লায়ন্স পরিবারের সুসম্পর্ক মানবসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সহায়ক ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবসেবার আদর্শকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.