
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর এলসিআইএফ (LCIF) ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আবদুল্লাহ খালিদ শারীরিকভাবে অসুস্থ হয়ে আজ রাত প্রায় ২টা ৩০ মিনিটে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল-এ ভর্তি হয়েছেন।
তাঁর অসুস্থতার সংবাদে লায়ন্স পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন, সকল শারীরিক কষ্ট দূর করে পুনরায় সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন—এমন প্রার্থনা করেন উপস্থিত লায়ন ও লিও নেতৃবৃন্দ।
আজ শুক্রবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল-এ চিকিৎসাধীন লায়ন আবদুল্লাহ খালিদকে দেখতে যান লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৬-২০২৭) লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম, ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর লায়ন মাজহারুল ইসলাম দোলন, লায়ন আবুল বাসার মিন্টু, চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, লিও মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শাওন আল আমিনসহ জেলা ও মাল্টিপল ডিস্ট্রিক্টের অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দ।
হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তাঁরা লায়ন আবদুল্লাহ খালিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।
লায়ন্স নেতৃবৃন্দ বলেন, লায়ন আবদুল্লাহ খালিদ দীর্ঘদিন ধরে লায়ন্স ইন্টারন্যাশনালের মানবসেবামূলক কর্মকাণ্ডে নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে আবারও মানবসেবার কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.